অপেক্ষা করছি বন্দি কফিনে প্রকাশিত হল জীবনানন্দ সভাঘরে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, January 4, 2019

অপেক্ষা করছি বন্দি কফিনে প্রকাশিত হল জীবনানন্দ সভাঘরে



যুথিকা ডেস্ক, কলকাতা : ‘অপেক্ষা করছি বন্দি কফিনে’। কি ভাবছেন? এটি একটি কাব্যগ্রন্থ। কবি শিল্পী, মিলি দাসের প্রথম এই কাব্যগ্রন্থটি ১৭ পৌষ, ২ জানুয়ারি, বুধবার প্রকাশিত হল কলকাতায়, জীবনানন্দ সভাঘরে। কাব্যগ্রন্থটির প্রকাশক – কমলিনী।

        প্রথম কাব্যগ্রন্থ হওয়ায় সভাবতই খুবই আবেগকম্পিত বা উৎকণ্ঠিত ছিলেন কবি। এই প্রকাশ বা বই উদ্বোধনানুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে ছিলেন বাংলার সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন – কবি কৃষ্ণা বসু, কবি সুবোধ সরকার, কবি সৈয়দ হাসমত জালাল প্রমুখ। ছিলেন বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

        উপস্থিত অতিথিদের বরণ করে নেন ‘অপেক্ষা করছি বন্দি কফিনে’-এর কবি মিলি দাস নিজেই। বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়েই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল ‘অপেক্ষা করছি বন্দি কফিনে’ কাব্যগ্রন্থটি।


No comments:

Post a Comment